Google AdSense Ads Limited Problem & Fix
Google AdSense Ads Limited Problem & Fix
গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট এ এডস পাবলিশ হয়। যার মাধ্যম দিয়ে ওয়েবসাইট মালিক ইনকাম করেন। এডসেন্স থেকে ইনকাম করতে অনেক সময় ব্যায় করতে হয় , ধর্য্য ধরে কাজ করে তার পর একসময় সফলতা আসে। এডসেন্স যখন ওয়েবসাইট এ এড্স পাবলিশ করে তখন যদি সঠিকভাবে অর্গানিক সার্চের মাধ্যমে ট্রাফিক আসে এবং এডস এ ক্লিক করে তবে ইনকাম হয়। অনেক সময় দেখা যায় বেশি ইনকাম এর জন্য অসৎ উপায় অবলম্বন করে যেটা গুগল এডসেন্স পরিপন্থী কাজ। এই কাজগুলো করলে গুগল এডস দেয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে এডসেন্স একাউন্ট অনেকসময় ডিজেবল হয়ে যায়।
Why Google AdSense Ads Limited Problem
Google AdSense Ads Limited সমস্যা কয়েকটা কারণে হতে পারে। যেমন ওয়েবসাইট মালিক যদি নিজেই বারে বারে ওয়েবসাইট ভিসিট করে , এড্স এ ক্লিক করে, পরিচিত কোনো বন্ধুবান্ধব, গ্রুপ এর সদস্য সরাসরি ওয়েবসাইট এ ঢুকে ভিসিট এবং এড্স ক্লিক করে সেক্ষেত্রে AdSense Ads Limited এর সমস্যা হয়। কারণ আপনার সাইট টি যদি অর্গানিক ভাবে গুগল সার্চের মাধ্যমে ট্রাফিক অর্জন করে সেখানে গুগল আপনার ওয়েবসাইট রাংকিং করাবে।
কিন্তু আপনি যদি জালিয়াতি করে অসৎ উপায় অবলম্বন করে ফেক ট্রাফিক নিয়ে আসেন এড্স ক্লিক করেন সেক্ষেত্রে গুগল আপনার এই অন্যায়ের জন্য শাস্তি স্বরূপ এড্স বন্ধ করে দেয়। পূর্বে এই ধরণের কোনো অস্বাভাবিক কাজ করলে সরাসরি এডসেন্স সাসপেন্ড করতো কিন্তু এখন AdSense Ads Limited করে দেয় এবং মাস খানিক পরে হয়ে যেতে পারে।
Google AdSense Ads Limited আরো একটি কারণ হলো ভিপিএন ব্যবহার করা। অনেকে আছে বেশি ইনকাম করার জন্য VPN ব্যবহার করে এড্স ক্লিক করে। গুগল এইটা জানতে পারলে এড্স লিমিট করে দেয় কিছু ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য এডসেন্স একাউন্ট সাসপেন্ড করে।
Google AdSense Ads Limited Problem Solution
Google AdSense Ads Limited সমস্যার সমাধান হলো যেগুলো করলে এডিস লিমিট করে ঐগুলো কোনো ভাবেই করা যাবে না। অর্গানিকভাবে আপনার যা ইনকাম হবে সেটাই আপনার জন্য ভালো।
VPN ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিজে নিজে ওয়েবসাইট কম ভিজিট করুন এডস ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনার ওয়েবসাইট লিংক যেখানে সেখানে শেয়ার করা থেকে বিরত থাকুন।
আপনার যদি AdSense Ads Limited হয়ে থাকে সেক্ষেত্রে গুগল এডসেন্স এড্স কিছুদিনের জন্য ডিজেবল করে রাখুন। আর এডসেন্স এ এডস বসানোর জন্য প্লাগ ইন ব্যবহার করুন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। ৩০- ৪৫ দিন অপেক্ষা করুন ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
মূলত আপনি যদি সঠিক পন্থায় ওয়েবসাইট এ কাজ করেন এবং অর্গানিক ট্রাফিক আসে সেখান থেকে আপনি ইনকাম ও করতে পারবেন আপনার সাইট এ কোনো সমস্যা হবে না। আপনাকে সব কাজেই সৎ থাকতে হবে।

No comments: